editor
প্রকাশিত: 4:34 PM, December 29, 2025
সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, সমিতির সাবেক সভাপতি, বিটিএল এর সাবেক সহ সভাপতি ও সমিতির সদস্য, কর আইনজীবী খায়রুল আলম এর শশুর বিশিষ্ট কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু সহ সমিতির নেতৃবৃন্দ বলেন, মো. আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ কর আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি কর আইন অঙ্গনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। কর আইনজীবী সমাজের উন্নয়ন ও সমিতির অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে সিলেট জেলা কর আইনজীবী সমিতি একজন অভিভাবকতুল্য জ্যেষ্ঠ সহকর্মীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম মো. আবিদ আলী চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ঐদিন বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এদিকে, মরহুম মো. আবিদ আলী চৌধুরীর স্মরণে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল আগামী ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সমিতির সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়