editor
প্রকাশিত: 6:45 PM, December 29, 2025
সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের সভাপতি হুমায়ুন আহমদ মাসুক বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর চৌকিদেখীস্থ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের পরিচালক শওকত আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালক সাইফুল ইসলাম, নোমান আহমদ ও মোঃ ফয়েজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়