editor
প্রকাশিত: 9:40 PM, December 29, 2025
সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক হাসপাতালের স্বপ্নদ্রষ্টা মইনুল বাকর। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বালাগঞ্জ, দক্ষিন সুরমা ও ফেঞ্চুগঞ্জের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর বলেন, ক্যাডার ভিত্তিক রাজনীতি ও বিভেদের রাজনীতি ভুলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী করতে সাধারণ মানুষ সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, শরীফ ওসমান হাদীর ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। এসময় মইনুল বাকরের সাথে উপস্থিত ছিলেন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণসুরমার নানা প্রান্তের শতাধিক সমর্থক।
এদিকে, নিজেদের পছন্দের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা দানের পর উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাজুড়ে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়