editor

প্রকাশিত: 9:57 PM, January 3, 2026

সিলেট-৫ আসন:সরে দাঁড়ালেন বিএনপি নেতা ও শাকসুর সাবেক জিএস অধ্যাপক মো: নুরুজ্জামান জামান

সিলেট-৫ আসন:সরে দাঁড়ালেন বিএনপি নেতা ও শাকসুর সাবেক জিএস অধ্যাপক মো: নুরুজ্জামান জামান

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: নুরুজ্জামান জামান। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (০৩ জানুয়ারি) এক আবেগঘন বার্তায় জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন। নুরুজ্জামান জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জিএস এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।
বার্তায় তিনি উল্লেখ করেন, ‘৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ‘২৪-এর গণঅভ্যুত্থানে মিডিয়া ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৪ বছর ৫ মাস তিনি প্রবাসে কাটাতে বাধ্য হন। দেশে ফেরার পর এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তবে বিএনপি জোট গঠনের লক্ষ্যে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ায়, দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জনাব নুরুজ্জামান জামান বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ -ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। নির্বাচন না করলেও আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের অধিকার আদায়ে আজীবন পাশে থাকব।”
তিনি আরও জানান, সাম্য, ন্যায়বিচার ও একটি গণতান্ত্রিক, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে একজন নাগরিক হিসেবে মিডিয়ায় তার কার্যক্রম এবং টক-শো ও কলাম লিখনীর মাধ্যমে জনমানুষের কথা বলা অব্যাহত থাকবে। তার এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, দলের প্রতি তার এই ত্যাগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০