editor

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে : এম এ মালিক

মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে : এম এ মালিক

8

ইসলাম ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থাও করা হবে ইনশাআল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মসজিদের ৮৩ জন ইমাম নিয়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিবাজারের খাজা মহলে আয়োজিত হয় এ দোয়া মাহফিল।

3

এম এ মালিক বলেন, “আমি একজন মুসলমান পরিবারের সন্তান। ইসলামকে আমি অন্তর থেকে ধারণ করি। লন্ডনে আমি দুটি মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আলেম-ওলামাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে এবং সব সময় তাদের পক্ষে কথা বলেছি।”

5

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে মসজিদ ও ইমামরা মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা গড়ে তুলছেন, অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। “একজন আলেম মানুষ গড়ার কারখানা। অথচ আজ অনেক ক্ষেত্রে একজন ড্রাইভারের বেতনের চেয়েও কম সম্মানী পান ইমামরা—এটা অত্যন্ত দুঃখজনক,” বলেন তিনি।

1

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও আলেমদের জন্য বিশেষ পরিচয়পত্র, সম্মানী ও সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন এম এ মালিক। পাশাপাশি দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার স্থানীয় দাবি-দাওয়ার বিষয়টি প্রথমেই উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

উপস্থাপনায় ছিলেন সিলেট বলদী পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরি। কুরআন তেলাওয়াত করেন লক্ষীপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুস সালাম।

5

দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বদীকোনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শোয়েব আহমদ, জামেয়া মোহাম্মদিয়া তেতলি ঠিলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস আহমদসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতিত্ব স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

4 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

2 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

6 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
4