editor
প্রকাশিত: 7:49 PM, January 7, 2026
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টার-সিলেট রুটে বহুজাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু ও বিমানের ফ্লাইট অব্যাহত রাখার এবং কার্গো মালামাল সিলেটে কাষ্টমস সম্পন্ন করার দাবিতে বুধবার (৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ মার্চ ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বাংলাদেশ বিমানের এহেন সিদ্ধান্ত ও সিলেটবাসির সাথে বিমাতাসুলভ আচরণ বৈষম্যের সামিল ও তা কোনোভাবে বরদাস্ত করা যায়না।
নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রায় ৯০ ভাগই সিলেটি। যারা প্রত্যেকেই সিলেট তথা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এ সকল প্রবাসী ছুটিতে এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারী প্রবাসীরা প্রিয় মাতৃভূমিতে আসতে চাইলে সরাসরি সিলেটে আসতে চান। বাংলাদেশের মানুষের অর্থের জোগান দিচ্ছেন এসব প্রবাসীরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ ২৩ বছরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সকল ধরনের সুযোগ সুবিধা থাকা স্বত্তেও সিলেটে সবগুলো এয়ারলাইনস অবতরণ করতে পারে না।
প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ডক্টর এম এ মোশতাক সিলেট বাসীর এই দাবী আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং দাবী আদায় না হলে প্রবাসী ও সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মহিউদ্দীন, সার্জেন্ট আবুল হোসেন, তাহমিনা আহাদ রোজি, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. আসাদুল হক আসাদ, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান পিঙ্কু, আবু সাইদ, শহীদুল ইসলাম সুহেল। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়