editor

প্রকাশিত: 2:24 PM, December 17, 2020

জকিগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জকিগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার ভোর ৬টা ৩৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

জকিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৬.২৮ মিনিটে ৩১বার তোপধ্বনি করা হয়। শহীদগণের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান। পরে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, জকিগঞ্জ পুলিশ সার্কেল, জকিগঞ্জ থানা পুলিশ, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, জকিগঞ্জ প্রেসক্লাব, জকিগঞ্জ আই টিভি, বর্ণালী ক্লাবসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাসের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলীর নেতৃত্বে উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ও পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর ও যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে জকিগঞ্জ সার্কেল, ওসি মীর মো. আব্দুন নাসের ও ওসি (তদন্ত) সুশংকর পালের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদারের নেতৃত্বে জকিগঞ্জ প্রেসক্লাব, মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের নেতৃত্বে জকিগঞ্জ পৌরসভা, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ ও যুগ্ম আহবায়ক কমরুজ্জামান কমরুর নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা কৃষকলীগ, জকিগঞ্জ আই টিভির সম্পাদক আল হাছিব তাপাদার, বার্তা সম্পাদক ওমর ফারুক, প্রোগাম এডিটর জাহাঙ্গীর সাহেদ ও ফটোগ্রাফার উজ্জল আহমদের নেতৃত্বে জকিগঞ্জ আই টিভি পরিবার, বর্ণালী ক্লাবের সভাপতি নাসিম আহমদ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণালী ক্লাব শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলার পদস্থ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক, জকিগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবীদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও দিনের বেলায় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন