editor

প্রকাশিত: 8:38 PM, January 10, 2026

জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনের পিতার মৃত্যুতে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র শোক

জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনের পিতার মৃত্যুতে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র শোক

জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনের পিতা, সিলেট জেলা প্রশাসক (ডিসি) অফিসের রেকর্ড রুম শাখার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল ওয়াহাব (আনা মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১০ জানুয়ারি) এক শোক বার্তায় জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক লিটন আহমদ এবং সদস্য সচিব নোমান আহমদ সহ নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল ওয়াহাব (আনা মিয়া) একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সততা, শৃঙ্খলা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে আজও স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ব্যক্তি জীবনে মরহুম ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও ধর্মপরায়ণ মানুষ। পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের সকল স্তরের মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে শুধু একটি পরিবারের নয়, বরং সমাজের একজন আদর্শ মানুষকে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।

শোকবার্তায় জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুম আব্দুল ওয়াহাব (আনা মিয়া) কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকাহত পুত্র জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনসহ মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোকের কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও শক্তি দান করার জন্য আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে