editor

প্রকাশিত: 6:24 PM, January 11, 2026

ছাত্রদলই দেশ গড়ার ভবিষ্যৎ শক্তি : এম এ মালিক

ছাত্রদলই দেশ গড়ার ভবিষ্যৎ শক্তি : এম এ মালিক

5

রবিবার (১১ জানুয়ারী ২০২৬) সকাল ১১ টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়- দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক।

1

সিলেট-৩ সংসদীয় জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেলিবাজারের খাজামহলে নিজ বাড়ীতে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ আবদুল মালিক।

4

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা চেষ্টা স্বত্তেও একসঙ্গে সবার সঙ্গে বসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন।

এম এ মালিক বলেন, “আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার সঙ্গে কারও ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলেও আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করব।”

তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

5

বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদলকে কেন্দ্র করেই জিয়াউর রহমান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিলেন। হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও তিনি স্মরণ করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলি উদ্দিনসহ মহানগর ছাত্রদলের সভাপতি- সুদীপ জ্যোতি এস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি , সাধারণ সম্পাদকসহ দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

8

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
5