editor

প্রকাশিত: 6:37 PM, January 12, 2026

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার শুভ উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার শুভ উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ১২ জানুয়ারি সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জামাল আহমেদ, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শান্তা ইসলাম, এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, আধুনিক, সমকালীন ও কর্মবান্ধব পাঠ্যক্রম এবং প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যাতিক্রমী আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। তিনি ভর্তি মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে নতুন ধারার ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় ভর্তি মেলা উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির নির্দেশনা শতভাগ পালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ অনার্স, ফ্যাশন ডিজাইন, বিডিপিএইচ, এবং স্নাতোকোত্তর কোর্সে এমবিএ, ইএমবিএ, এমপিএইচ, এম.এড প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। ইউনিভার্সিটির নিজস্ব ইন্সটিটিউট (বিআইআইএসডি) দ্বারা পরিচালিত বিভিন্ন শর্ট কোর্স সহ স্প্রিং ২০২৬ সেমিস্টারের জন্য শিক্ষার্থী ভর্তি চলছে। পরিশেষে, ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মেলা পরিদর্শনে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজকে অভিনন্দন জানান।

ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের