admin

প্রকাশিত: 3:48 PM, September 13, 2024

বিয়ানীবাজার পল্লীতে সিআইডির অভিযানে আওয়ামী লীগ নেতার দোকান থেকে মাদকদ্রব্য উদ্ধার ।। গ্রেফতার ২

বিয়ানীবাজার পল্লীতে সিআইডির অভিযানে আওয়ামী লীগ নেতার দোকান থেকে মাদকদ্রব্য উদ্ধার ।। গ্রেফতার ২

মামলার আসামি (ডান থেকে) আব্দুল হালিম বাদল, মোঃ আবু ইব্রাহীম জাহেদ, মোঃ আবু তাহের

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত পল্লী কুড়ারবাজারে সিআইডি সিলেট রেঞ্জের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার মুদি দোকান থেকে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় দোকানের মালিক আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম বাদল ও তার বড় ছেলে মোঃ আবু ইব্রাহীম জাহেদকে গ্রেফতার করেছে সিআইডি। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় সোর্পদ করেছে সিআইডির অভিযানিক টিম। এই ঘটনায় সিআইডির সাব ইনুসপেক্টর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম বাদল স্থানীয় লাউঝারী গ্রামের আব্দুল খালিকের পুত্র। তিনি দীর্ঘদিন থেকে কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্থানীয় কুড়ারবাজারে তার মালিকানাধীন একটি মুদি দোকান রয়েছে। তার দুই ছেলে মোঃ আবু ইব্রাহীম জাহেদ ও মোঃ আবু তাহের মুদি দোকানে বাবাকে সহায়তা করতেন এবং তারাও বাবার মতো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টার্গেটে পরিণত হন আব্দুল হালিম বাদল ও তার পুত্রদ্বয়। সরকার পতনের পর তাদের মুদি দোকান বিএনপি নেতাকর্মীদের আক্রমনে ভাংচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিআইডি জানিয়েছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর দোকানে অভিযান চালায় সিআইডি সিলেট রেঞ্জের একটিদল। এই অভিযানে নেতৃত্ব দেন সিআইডির সাব ইনুসপেক্টর আব্দুল্লা আল মাছুম। অভিযানকালে মুদি দোকানটি তল্লাশী করে ভারতীয় অবৈধ ৫৩৪ পিছ ইয়াবা, ৫০০ গ্রাম আফিম ও ২ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা মোঃ আবু ইব্রাহীম ও আব্দুল হালিম বাদলকে গ্রেফতার করে সিআইডি। পরে তাদেরকে বিয়ানীবাজার থানায় সোর্পদ করা হয়েছে। এই ঘটনায় সিআইডির সাব ইনুসপেক্টর আব্দুল্লা আল মাছুম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭৫, তারিখ ১২/০৯/২০২৪ইং, ধারা বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩১/৩৩/৩৬। মামলার আসামীরা হলেন, গ্রেফতারকৃত আব্দুল হালিম বাদল (৪৭), তার বড় পুত্র মোঃ আবু ইব্রাহীম জাহেদ (৩০) ও ছোট পুত্র মোঃ আবু তাহের (২৮)। উল্লেখ্য, মামলার ৩নং আসামী মোঃ আবু তাহের ঘটনার সময় দোকানে উপস্থিত ছিল না, বর্তমানে সে পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রকাশ হবে- ১৩ সেপ্টেম্বর ২০২৪

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়