editor
প্রকাশিত: 9:27 PM, January 16, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ধারণক্ষমতার চেয়েও সেখানে প্রতিদিন রোগী আসেন প্রায় তিনগুণ। ফলে চিকিৎসা সেবার মান ও সুযোগ-সুবিধা চরমভাবে ব্যাহত হচ্ছে। জনসংখ্যার তুলনায় সিলেট অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো একেবারেই অপ্রতুল। তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে সিলেটে আরও হাসপাতাল স্থাপন এবং বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন, যা বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীও মানসম্মত চিকিৎসা সেবা পাবে। তিনি বলেন, স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা অত্যন্ত জরুরি। এতে একদিকে সাধারণ মানুষ উপকৃত হন, অন্যদিকে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মুন্সিপাড়ায় সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সৌজন্যে ফ্রি ব্লাড নির্ণয়, ব্লাড প্রেশার মাপা, রেনডম ব্লাড সুগার (আরএসবি চেকআপ), রেগুলার চেকআপ ও ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নগরীর মুন্সিপাড়াস্থ ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শামীম আহমদ চৌধুরীর বাসভবনে এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ গেদার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা সাচ্চুর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল বাছিত, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার, ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, শ্রমিকদল নেতা মানিক মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা আমিন আহমদ প্রমুখ।
মেডিকেল টিমে যারা ছিলেন, ওয়েসিস হাসপাতাল চেয়ারম্যান ডা. সুলাইমান আহমেদ, সিওমেক ডেন্টাল ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সাগর, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের প্রভাষক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন, ডা. সাদমান সাকিব সান, ডা. আব্দুল মতিন মিজান। মেডিকেল টিম পরিচালনা করেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ শাখা ছাত্রদল সভাপতি ইজাজ শাফিন চৌধুরী। বিজ্ঞপ্তি
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০