admin

প্রকাশিত: 4:35 PM, January 17, 2026

সিলেট-৫ আসনে দুই আলেমের লড়াই

সিলেট-৫ আসনে দুই আলেমের লড়াই

স্টাফ রিপোর্টার:
সিলেট-৫ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের প্রার্থিতা আগেই ঘোষণা করা হয়েছিল। বিএনপি’র আসন ভাগাভাগির সময় তার প্রার্থিতার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এবারো এ আসনটি ছাড় দিলো বিএনপি। তবে জট লেগেছিল ১১ দলের প্রার্থী নিয়ে। আসনটি চেয়েছিল জামায়াতে ইসলামী। তাদের প্রার্থী জেলার নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান। খেলাফত মজলিসও এ আসন চায়। আসনে তাদের প্রার্থী মুফতি আবুল হাসান। ফলে প্রার্থিতা নিয়ে নাটকীয়তার অন্ত ছিল না। জামায়াত নেতারা আসনটি ছাড়তে চাননি। শেষ পর্যন্ত তারা জোটের ভেতরে হাফিজ আনোয়ারকে প্রার্থী করতে লড়াই চালিয়ে যান।
জোটের ভেতরে যেমনি চলছিল কথাবার্তা, তেমনি ভার্চ্যুয়ালি লড়াইয়েও নেমেছিলেন জামায়াত কর্মীরা। নানাভাবে তারা হাফিজ আনোয়ারকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তবে হাফিজ আনোয়ার সজ্জন ব্যক্তি। স্বচ্ছ ধারার রাজনীতিক। সিলেটের জামায়াতের রাজনীতির নীতিনির্ধারক মহলের একজন। নানা দুর্যোগ, দুর্দিনে তিনি কানাইঘাটবাসীর সঙ্গে ছিলেন, আছেনও। তাকে ঘিরে জামায়াত নেতারা স্বপ্ন দেখছিলেন। অন্যদিকে, মুফতি আবুল হাসান এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী। তার দল খেলাফত মজলিস। আসনের জকিগঞ্জ উপজেলার একমাত্র প্রার্থী। নতুন প্রার্থী হলেও মুফতি আবুল হাসানের ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি ওয়াজিন। ভার্চ্যুয়াল দুনিয়ায় পরিচিত মুখ। আলেম হিসেবে আছে গ্রহণযোগ্যতা। তাকে নিয়ে ভোটের মাঠে এবার বাজি ধরে খেলাফত মজলিস। প্রথম বাজিতেই বাজিমাত। ১১ দলের অভ্যন্তরে পিছু হটলো জামায়াত। প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো মুফতি আবুল হাসানের নাম। খেলাফত মজলিস সিলেটের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে দু’টিতে ১১ দলের প্রার্থী দিলো। সিলেট-২ আসনটি আগেই ছাড় দেয়া হয়েছিল। এ আসনে তাদের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী। সঙ্গে পেলো সিলেট-৫ আসন।
খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা নেহাল আহমদ জানিয়েছেন, মুফতি আবুল হাসান ইতিমধ্যে ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন। আমরা মনে করি এবারের নির্বাচনে মুফতি আবুল হাসানও জয়ী হবেন। ভোটাররা ইতিমধ্যে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বলে জানান তিনি। অন্যদিকে, আসনটি ছাড়ার পর জামায়াতের প্রার্থী হাফিজ আনোয়ার হোসেন তার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের সকল শ্রেণি-পেশার মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেভাবে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন ও নিরাপদে রাখুন, আমিন।
আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থাশীল ও অনুগত। ইনশাআল্লাহ্, আমরা সবাই মিলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করে যাবো।’ সিলেট-৫ আসনে এবার বিএনপি’র কোনো প্রার্থী নেই। তবে মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি’র বহিষ্কৃত প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। বিএনপি জোটের প্রার্থী জমিয়ত প্রধান মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আর ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান। ভোটাররা জানিয়েছেন, এ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। কারণ বিদ্রোহী প্রার্থী মামুনও ভোটে পিছিয়ে নেই। তার পক্ষে অঞ্চলভেদে ভোটাররা রয়েছে। আর জমিয়ত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক জমিয়তের বিশাল ভোট ব্যাংকের মালিক। পাশাপাশি বিএনপি’র ভোটও তিনি পাবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতারা তার পক্ষে মাঠে ঐক্যবদ্ধ হয়েছেন। এ আসনটি সাবেক জামায়াতেরও। ফলে জামায়াতের ভোট ব্যাংক রয়েছে। একইসঙ্গে খেলাফত মজলিসেরও ভোট ব্যাংক আছে। জকিগঞ্জের একমাত্র প্রার্থী হওয়ায় অঞ্চল ভোটেও মুফতি আবুল হাসান এগিয়ে থাকবেন। ফলে এ আসনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের