editor
প্রকাশিত: 6:20 PM, October 9, 2026
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নিবাসের প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা ছিলেন বদরুল হক চৌধুরী বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটমণি নিবাসের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয়।
স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেটের এ উদ্যোগকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে একটি মানবিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের কার্যক্রম শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট। বিজ্ঞপ্তি
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭