admin
প্রকাশিত: 5:26 PM, January 17, 2026
তৌফিকুর রহমান হাবিব :
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কার পেয়েছেন ৮ জন কিশোর। গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন কমিটির অন্যান্য সদস্যসহ গ্রামবাসী। গেল ১৫ই নভেম্বর ২০২৫ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের নিয়ে এ প্রতিযোগিতা শুরু করে মসজিদ কমিটি। তারা তাকবিরে উলাসহ (নামাজের প্রথম তাকবির) জামাতে নামাজ আদায় শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্তে ইমাম ও মোয়াজ্জিন স্বাক্ষরসহ রিপোর্ট রাখতেন। এভাবে যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে বিজয়ী হন এই ৮ জন কিশোর। তাদের মধ্যে ১টি রেফ্রিজারেটর, ৪টি বাইসাইকেল ও বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেয়া হয়। যাতে এর উসিলায় আমাদের সকলের পরকালের কল্যাণের পথ সুগম হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আকরাম বিন আমিনী, বিশ্বনাথ পৌর সভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, লাইসিয়াম স্কুলের পরিচালক মখলিছ মিয়া, আলহেরা একাডেমির প্রধান মাওলানা শরিফ উদ্দিন, ব্যবসায়ী হুসাইন আহমদ, সংগঠক জুুয়েল আহমদ, মসজিদ কমিটির অর্থ সম্পাদক রাসেল আহমদ, মুরব্বি শফিক মিয়া, ছুরত মিয়া, হেলাল আহমদ, খালেদ আহমদ বাদশা, আব্দুল হামিদ, আব্দুল মন্নান, সুলেমান, খালেদ আহমদ ছোটনসহ এলাকার গণ্যমান্য মুসল্লিগণ।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের