admin

প্রকাশিত: 5:32 PM, January 17, 2026

জটিলতা দূর করে ব্যবসার পরিবেশ সহজ করতে বিএনপি কাজ করবে

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী

জটিলতা দূর করে ব্যবসার পরিবেশ সহজ করতে বিএনপি কাজ করবে

* সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল
* নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভা গতকাল শুক্রবার নগরীর দাড়িয়াপাড়ার প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই রয়েছে জটিলতা। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। সকল জটিলতা দূর করে ব্যবসা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে বিএনপি। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে বসে আলাপ আলোচনা ক্রমে ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, সমিতির উপদেষ্টা নাজমুল হক নাজু, গোলাম আজম, মো. তারেক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন নুরুল আলম, রেজু হক, সহিদুল ইসালম, রঞ্জিত দেবনাথ ময়না,সহিদুল ইসলাম২,মিসবাহ আহমদ, কাসেম আহমেদ, স্বপন আহমদ, সাহিনুর রসিদ সাহিন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, সফিকুল ইসলাম, সামিম তালুকদার, কবির আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আমিনুল হক বেলালকে সভাপতি ও কামাল আহমদকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৬-২৭ সনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি নুরুল আলম ও রঞ্জিত দেবনাথ ময়না, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (১) শহিদুল ইসলাম (২), সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ নেছফা, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক হাসিদ আহমেদ স্বপন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, সদস্য তারেক আহমদ, মোশারফ বেপারী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম ও কাজী বাবুল। সভায় ভিডিও কলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এবং নবগঠিক কমিটিকে অভিনন্দন জানান সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

ক্যাপশন:
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের