editor
প্রকাশিত: 5:16 PM, January 18, 2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রোববার (১৮) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারআশরাফুল ইসলাম। এসময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি মানবতার প্রতীক। দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার। তিনি আরও বলেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা, ভূমিধস ও জলবায়ুজনিত ঝুঁকির ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। তাই আগাম প্রস্তুতি, দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলগত কাজের মাধ্যমে সিলেট ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি, মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, নির্ঝর রায় ,আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, জাহেদ আহমদ তালুকদার, তাহমিনা হাসান চৌধুরী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।
সভা শেষে একটি মানবিক, স্বচ্ছ ও গতিশীল রেড ক্রিসেন্ট ইউনিট গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে প্রথম সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের