editor
প্রকাশিত: 4:55 PM, January 19, 2026
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আতিকুর রহমান। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠানের মানবিক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ত জীবনে শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জালালাবাদ গ্যাস পরিবার শুধু একটি কর্মস্থল নয়, এটি একটি সমন্বিত পরিবার। এখানে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব তৈরি করে, যা পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
এসময় জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে