editor
প্রকাশিত: 1:27 PM, January 20, 2026
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চলমান আরাফাত রহমান কোকো স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা সোমবার (১৯ ফেব্রুয়ারি) রায়নগরস্থ মিতালী পয়েন্টে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দিনে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের দারুণভাবে উজ্জীবিত করেছে।
চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আবুল হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি হাসান আহমদ।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি জুয়েল আহমদ জুবেদ, মাইনুল ইসলাম, ডি এইচ খান মিশু, মালেক বক্স, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি।
খেলা চলাকালীন উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এই আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও বেগবান করবে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের এই চতুর্থ দিনে ৫টি ভিন্ন ভিন্ন দল অংশ নেয়। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। মাঠের শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।