editor

প্রকাশিত: 6:16 PM, January 20, 2026

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল

2

বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীতে প্রচার মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল।

1

মঙ্গলবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

3

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

6

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটের রাজনীতিতে এক নতুন প্রাণসঞ্চার করেছে। দীর্ঘ সময় ধরে নানামুখী ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে যে, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি; বরং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর ও আত্মিক। তারেক রহমানের এই পদচারণা কেবল একটি সাধারণ সফর নয়, এটি দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন জোয়ার সৃষ্টি করেছে। সিলেটের রাজপথ আজ প্রমাণ দিয়েছে যে, তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতার আহ্বানে ঐক্যবদ্ধ।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনায়কের প্রতিটি নির্দেশ পালন করতে সিলেটের যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে। এই মাটি জিয়ার সৈনিকদের ঘাঁটি, আর এই ঘাঁটি থেকেই আমরা গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে শোষণমুক্ত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক। সিলেট জেলা যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌর, মহানগর যুবদলের ৪২টি ও ৬টি থানার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

8

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

1 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

4 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির

ভয়ে চুপ জৈন্তাপুর

ভয়ে চুপ জৈন্তাপুর

1 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি

1
7