editor
প্রকাশিত: 1:42 PM, January 21, 2026
বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমন এবং আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সিলেটে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট মহানগর ও জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই প্রচার মিছিলটি অনুষ্ঠিত হয়।
নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সুবিদবাজার পয়েন্ট হয়ে পাঠানটুলা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে সিলেটে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা সফল করার শপথ নেন।
সিলেট মহানগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের যৌথ পরিচালনায় প্রচার মিছিল শেষে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোক্তার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মদন মোহন কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাশিদুল হাসান চৌধুরী শাকিল, আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক আজিজুর রহমান ও বর্তমান সদস্য ছালেক আহমদ, জালালাবাদ থানা জাসাসের সাবেক সভাপতি সৈয়দ জামাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিজ মিয়া, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, পাবেল আহমদ জয় সহ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, বিএনপির নেতা ফজলু মিয়া, শায়েস্তা মিয়া, আব্দুর রাজ্জাক, রফিক মিয়া, ফরিদ মিয়া, সাইফুল মিয়া, মনির আহমদ, মোশারফ হোসেন, জুবায়ের আহমদ জুবের, ইমাদুর রহমান মিজান, ৮ন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদ তারেক মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ হাবিবুর রহমান হাবিব, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মানিক মিয়া মিয়া, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলী বাইনউদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরেছ আলী, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মুমিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক জুনেদ আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মাসুদ আহমদ রাজন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শ্রমিক দলের সভাপতি মাহবুবুর আলম সজল, সাধারণ সম্পাদক রবিউল হাসান, সহ-সভাপতি আনোয়ার জাহিদ সুমন, যুগ্ম সাধারন সম্পাদক নোমান আহমদ, সুমন আহমদ, মোজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, বিমান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আসাদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গুলসান উদ্দিন, মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দিন শাকিল ,৮নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক তারেক রহমান মনোয়ার, জালালাবাদ থানা শ্রমিক দলের মোজাম্মেল হোসেন, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন।
বিএনপির, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের ও ছাত্রদলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, হান্নান সরকার ছানিম, মুহিবুর রহমান, রাব্বি হোসাইন, নান্নু মিয়া, সুমন আহমদ, শাহেদ আহমদ, ইয়াছিন মিয়া, গুপ্ত দাস, জুয়েল রানা, ইসলাম আহমদ, শরিফ আহমদ, ফাহিম আহমদ, নাহিদ আরিফ, ইমরান আহমদ, আনোয়ার হোসেন, কদম আহমদ, দুলন আহমদ, কামরুল ইসলাম, আল মামুন শুভ, শাকিল আহমদ, রিয়াদ আহমদ, হৃদয় আহমদ, শুক্কুর আহমদ, শাহিন আহমদ, ফয়সল আহমদ, আসামান, নাইম আহমদ, জামাল আহমদ, সুমন আহমদ, তামিম আহমদ প্রমূখ।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।