editor
প্রকাশিত: 7:10 PM, January 21, 2026
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা বুধবার (২১ জানুয়ারি) নগরীর রিকাবিবাজারস্থ পার্টি কার্যালয়ে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক খায়রুল হাসানের সভাপতিত্বে ও প্রচার উপপরিষদের আহ্বায়ক দেবব্রত পাল মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট১ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্টপার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ,উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুর জলীল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি সবুজ তাতী, রিক্সা ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইব্রাহিম খলিল, ছাত্র ইউনিয়ন শাবাপ্রবি শাখার সংগঠক জুবায়ের আহমদ, নাজনীন লিজা প্রমূখ।
এদিকে সকাল ১১টায় এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তিনি নির্বাচনে আচরণবিধি মানার উপর বিশেষ জোর দেন এবং প্রশাসনকে পক্ষপাত মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় আনোয়ার হোসেন সুমন তার বক্তব্যে বলেন আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন আপনারা সকল ভোটারদের সাথে দেখা করে ভোট দানে উৎসাহিত করবেন। সাথে সাথে এটাও বুঝাবেন ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বৈষম্য হীন সমাজ বির্নিমানে কাস্তে মার্কার বিকল্প নেই।অধিকার বঞ্চিত সিলেটের দাবি আদায়ে সংসদে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সিলেট এক আসনে সিপিবি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুমনের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ ব্যাপারে আনোয়ার হোসেন সুমন সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন। নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারকার্য পরিচালনার জন্য তিনি পার্টির কর্মীবৃন্দকে অনুরোধ জানান। নির্বাচিত হলে বঞ্চিত সিলেটের উন্নয়নে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে