admin

প্রকাশিত: 2:46 PM, January 22, 2026

দলের মনোনয়ন প্রত্যাশী সবার একযোগে সমর্থন

সিলেট-৬ : বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে

দলের মনোনয়ন প্রত্যাশী সবার একযোগে সমর্থন

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়প্রত্যাশী সবাই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন। গতকাল বুধবার সিলেট মহানগরের কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন- আমি প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অভিভাবক মরহুমা খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যারা মনোনয়ন দিয়ে আমাকে মানুষের একেবারে কাছে যাওয়ার, সেবা করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আজ এখানে এসে আমাকে ধন্য করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় অনেকেই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। কিন্তু যারা প্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য- আমার আপনজন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অুনরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন। আজ এই অনুষ্ঠান গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিচ্ছে, এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমদের ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশা আল্লাহ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হেসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহবায়ক হেলালা খাঁন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন পপি।

তারা বলেন- দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাড. এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।

সংবাদ সম্মেল উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নান ও নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ডাক্তার আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাড. আবু তাহের, মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, মিশিগান বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল বাছিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে