admin
প্রকাশিত: 3:20 PM, January 22, 2026
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটির ২০২৬-২০২৮ সেশনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ জানুয়ারী মঙ্গলবার নগরীর একটি একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আইডিইবি সিলেট জেলার প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রশান্ত কুমার চৌধুরী নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার প্রকৌশলী জুবায়েদ হাসান। আইডিইবি সিলেট জেলার শতাধিক প্রকৌশলী এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাংগঠনিক দ্বিতীয় সেশনে নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী রোটারিয়ান মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সদস্য ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী নজরুল হুসেন, সাবেক সভাপতি প্রকৌশলী জালাল আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরু, সহ-সভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, প্রকৌশলী ফরিদ মিয়া, কাউন্সিলর প্রকৌশলী আব্দুস সবুর, কাউন্সিলর প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী নাসির উদ্দীন, প্রকৌশলী সুহেল মাহমুদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে