editor
প্রকাশিত: 6:44 PM, January 22, 2026
মেহনতি মানুষের মুক্তি, বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠা আর মহিমান্বিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে সিপিবি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, সহ সভাপতি ডাঃ অভিজিৎ দাস জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট বিদ্যুৎ দাশ বাপন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুক জলীল, সাধারণ সম্পাদক শাহীন ফকির, নাজনীন লিজা, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মনীষা ওয়াহিদ, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আনিছ খান, তাজুল ইসলাম, শামীম আহমদ খান, ইব্রাহিম খলিল, সবুজ আহমদ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এডভোকেট সুমন বলেন, তিনি সিলেট বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ। দীর্ঘ লড়াই সংগ্রামের সময় সিলেটবাসী তার সাথে ছিল, অতীসাম্প্রতি রিক্স ভ্যান ইজিবাইক শ্রমিকদের আন্দোলনে তিনি যখন কারাগারে যান তখন সিলেটের সংগ্রামী জনতা তার পাসে ছিল, এ ধারাবাহিকতায় এবার ভোটের ময়দানে সিলেটবাসী তার সাথে থাকবেন এবং কাস্তে মার্কার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪ এর গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য সার্থক করার জন্য পার্টির নির্দেশে নির্বাচনে অংশগ্রহণ করছি। তিনি আরো বলেন, দেশ থেকে দূর্নীতি নির্মূল করে দেশে সাম্যের ধারা প্রবাহিত করে সিলেটকে স্বপ্নের পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি সিলেটবাসীর সাথে থাকবেন। তিনি নগরবাসীর কাছে কাস্তে মার্কায় ভোট চান। সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি নেতাকর্মীদের সাথে জিন্দাবাজার এলাকায় প্রচারনায় অংশ নেন।
বার্তা প্রেরক
তপন চৌধুরী
আহ্বায়ক, দপ্তর বিভাগ
মোবাইল ০১৭১৫-১৫৪৯৩০
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের