editor

প্রকাশিত: 8:17 PM, January 22, 2026

উদ্যোক্তারা এগিয়ে আসলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়: আব্দুর রহমান রিপন

আল-মারজান শপিং সেন্টারে ‘রিফাত সুজ’-এর শুভ উদ্বোধন

উদ্যোক্তারা এগিয়ে আসলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়: আব্দুর রহমান রিপন

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, সততা ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পারলে যেকোনো ব্যবসা সফল হতে বাধ্য। নতুন নতুন উদ্যোক্তারা যখন বিনিয়োগে এগিয়ে আসেন, তখন স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়। তিনি বলেন, নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলে বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ হয়। সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারে ‘রিফাত সুজ’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এখানে উন্নত মানের পণ্য ও সঠিক মূল্যের নিশ্চয়তা নিয়ে নতুন এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

রিফাত সুজ-এর স্বত্বাধিকারী ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: লায়েক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওরিয়েন্টাল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল মারজান ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রহিম, সিটি মার্কেটের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ বেলাল এবং মধুবন মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী আব্দুছ সহিদ বেলাল, আলতাব হোসেন, জায়েদ মিয়া, তাজুল ইসলাম, শামিম মিয়া, সুহেল মিয়া, মনির মিয়া, সানুর মিয়া, টিপু আহমদ, রুকন আহমদ, সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, মুহিবুর রহমান, লিটন আহমদ, সুমন ভট্টাচার্য, মুকিদ আহমদ, ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের জেনারেল ম্যানেজার মো: মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সুবিদবাজার জামে মসজিদের ইমাম মো: মুহিবুর রহমান। দোয়া শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে রিফাত সুজ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে