admin
প্রকাশিত: 3:36 PM, January 23, 2026
সিলেট-১ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
এরপর নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় সিলেট-১ আসনের কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাস ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদ এর সমন্বয়ক সুমিত কান্তি দাশ পিনাক, চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ-সভাপতি দোয়েল রায়, পূর্ণিমা দাশ,সজীব আহমেদ দীপু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সংগঠক মঞ্জুর রহমান রিপন, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এর সভাপতি অধিকার বাউরী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার নেতা নমিতা রায়, মনি প্রধান প্রমুখ।
এছাড়া নগরীর ৩৬নং, ৩৯নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, সদর উপজেলার মালনীছড়া,লাক্কাতুরা, হিলুয়াছড়াসহ বিভিন্ন স্থানে বাসদ (মার্কসবাদী) নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা করেন।
এ সময় সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছরে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিল। আওয়ামী আমলে ডামি নির্বাচন ভোট দেয়ার স্বাধীনতাকেও রুদ্ধ করেছিল। অতীতে কালো টাকা, পেশিশক্তি, মিথ্যা আশ্বাসের খেলায় মানুষ প্রতিবার ঠকেছে। আমরা সব সময় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এ অধিকার হরণ করে বিগত সময়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছিল।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের