admin

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

গ্রাহকদের ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডাচ-বাংলা এজেন্ট ম্যানেজার

গ্রাহকদের ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডাচ-বাংলা এজেন্ট ম্যানেজার

5

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

সিলেটের ফেঞ্চুগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা নিয়ে এজেন্ট ম্যানেজার পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকগঞ্জ (মানিকোনা) বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার রুপন আহমদ লাপাত্তা হয়েছেন। এতে মাথায় হাত পড়েছে আমানতকারীদের। অভিযুক্ত রুপন ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

4

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মানিকগঞ্জ (মানিকোনা) বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের শাখা চালু করেন সনজিদ আলী। নিয়োগ দেন শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীও। স্থানীয় হওয়ার সুবাদে লোকজনের বিশ্বস্ত হওয়া শুরু করেন এজেন্ট ম্যানেজার রুপন।

8

সেই বিশ্বস্ততাকে কাজে লাগিয়ে গত ১৪ জানুয়ারি থেকে গ্রাহকের একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা শুরু করেন রুপন। বিষয়টি গ্রাহকরা রুপনকে জানালে সে কারিগরি সমস্যা এবং অফিসের মেসেজ বলে জানান। কিন্তু ১৮ জানুয়ারি থেকে রুপন লাপাত্তা হয়ে যান। গ্রাহকের প্রায় ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন তিনি।

1

সুলতানপুর গ্রামের নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, আমার প্রায় ৫ লক্ষ টাকা ব্যাংকে ছিল। সেই টাকা ধাপে ধাপে ট্রান্সফার করে নিয়েছে রুপন। বিষয়টি সনজিদ আলীকে জানানোর পর ১৮ জানুয়ারি থেকে রুপন লাপাত্তা হয়ে যায়।
এ ছাড়া আরও কয়েকজন গ্রাহক বলেন, আমাদের সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে রুপন। আমরা আমাদের টাকা ফেরত চাই।

এ বিষয়ে ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, গ্রাহকের কাছ থেকে শুনেছি, রুপন টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রাহকদের বলেছি।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

6 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

4 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

3 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

3 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

2 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন

1
5