editor
প্রকাশিত: 11:32 AM, January 24, 2026
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গান্দাইল বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। পাচারকারীরা ভারত থেকে একটি অস্ত্রের চালান বাংলাদেশে নিয়ে আসবে—এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নেন। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাটিটিলা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজগুলো জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলির বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপতৎপরতা এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম প্রতিহত করতে আমাদের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন