editor
প্রকাশিত: 6:16 PM, January 24, 2026
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে স্মৃতিচারণ ও দুপুরের অপ্যায়ন করেন।
শনিবার (২৪ জানুয়ারি) গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি এডভোকেট রাকিব আলী খানের সভাপতিত্বে ও মহাসচিব নির্বাহী পরিচালক বায়েজিদ খানের পরিচালনায় স্মৃতিচারণ করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অকালে ঝরে গেল কোকোর প্রাণ। এ মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না।
তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের একজন পুরোদস্তর ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। শুধু তিনি নন পুরো জিয়া পরিবারই এদেশের ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন। এদেশের ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। আরফাত রহমান কোকোই বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানে উন্নীত করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক।
কয়েস লোদী বলেন, একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। আরাফাত রহমান কোকো ছিলেন এদেশের একজন মেধাবী ক্রীড়া সংগঠক।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডা. সুলেইমান আহমদ, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরুহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুল হক।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের