editor

প্রকাশিত: 5:25 PM, January 25, 2026

সিলেটে প্রথম আইভিএফ সেন্টারের যাত্রা শুরু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন দিগন্ত

সিলেটে প্রথম আইভিএফ সেন্টারের যাত্রা শুরু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন দিগন্ত

সিলেট জেলায় নিঃসন্তান দম্পতিদের অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’।

রোববার (২৫ জানুয়ারি) নগরীর সুবহানীঘাটস্থ উপকণ্ঠ আবাসিক এলাকায় অবস্থিত সিলেট মা ও শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইভিএফ (IVF) সেন্টারের উদ্বোধন করা হয়।

সিলেটের ২১ জন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের সম্মিলিত স্বপ্নে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে। এটিই সিলেটের প্রথম প্রতিষ্ঠান যেখানে আইভিএফ (IVF), আইসিএসআই (ICSI), আইইউআই (IUI) এবং এমব্রো ফ্রিজিংয়ের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে বন্ধ্যাত্ব নিরাময়ে কাজ করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিঃসন্তান মহিলারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আজাদ বলেন, “অনেকেই সন্তান জন্ম দিতে না পারায় পরিবারে চরম অশান্তি ও নিগ্রহের শিকার হন। সেই ব্যথা থেকেই আমরা সাধারণ গাইনি চিকিৎসার পাশাপাশি ইনফার্টিলিটি নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি। এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম খরচে টেস্ট টিউব পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাবেন নিঃসন্তান মায়েরা।”

প্রধান অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান বলেন, “সিলেটে এই প্রথম আইভিএফ কার্যক্রম চালু হওয়া একটি মহৎ কাজ। এখানে ল্যাবে কৃত্রিম নিষিক্তকরণ (IVF), সরাসরি শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ (ICSI) এবং জরায়ুর ভেতরে শুক্রাণু স্থাপন (IUI) সহ আধুনিক সব ব্যবস্থা রয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, আইভিএফ-এর ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাফল্যের হার সাধারণত নিম্নরূপ:

৩৫ বছরের নিচে: সাফল্যের হার সবচেয়ে বেশি (প্রায় ৪০%-৫০%)।

৩৫ থেকে ৩৭ বছর: সাফল্যের হার প্রায় ৩৫%-৪০%।

৩৮ থেকে ৪০ বছর: সাফল্যের হার প্রায় ২০%-২৫%।

৪০ বছরের উপরে: সাফল্যের হার সাধারণত ১০%-১৫%।

একটি সাধারণ আইভিএফ চক্রের (IVF Cycle) খরচ সাধারণত ৩,৫০,০০০ থেকে ৪,০০,০০০ টাকার মধ্যে হবে বলে জানানো হয়েছে।

এই সেন্টারের সার্বিক সহায়তায় রয়েছেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নমিতা রানী সিনহা সহ একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। ডা. নমিতা রানী সিনহা জানান, জরায়ুর অ্যাডোনোমাইসিস রোগের অ-অস্ত্রোপচার (Non-surgical) চিকিৎসার জন্য এটি একটি হাইপো সেন্টার হিসেবেও কাজ করবে।

ডা. হিমাংশু দাস সৌম্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. নাতিয়া রাহনুমা, ডা. নুজহাত শারমিন উর্মি, ডা. দ্বীপান্নিতা ঘোপ, ডা. শামীমা আক্তার শিপা এবং রেবেকা সুলতানা নিশু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের