editor
প্রকাশিত: 1:24 PM, January 27, 2026
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর সালামানকায় একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েকটি যানবাহনে করে সশস্ত্র ব্যক্তিরা মাঠে এসে হঠাৎ করে উপস্থিত দর্শক ও স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় ক্লাবগুলোর মধ্যে একটি ম্যাচ শেষ হওয়ার পর মাঠে অনেক পরিবার ও দর্শক সামাজিক আড্ডায় মেতে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, লোমা দে ফ্লোরেস পাড়ার ‘কাবানিয়াস’ মাঠে হামলার সময় অন্তত ১০০টির বেশি গুলির শব্দ শোনা যায়, যা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।
হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে সালামানকা যে রাজ্যে অবস্থিত, সেই গুয়ানাহুয়াতো গত বছর পুরো মেক্সিকোর মধ্যে সর্বোচ্চ হত্যাকাণ্ডের রেকর্ড করেছে। এ রাজ্যে সাম্প্রতিক সময়ে গ্যাং সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে।
ঘটনার মাত্র একদিন আগেই সালামানকা শহরে একাধিক সহিংস ঘটনায় পাঁচজন নিহত এবং একজন অপহৃত হন। স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই নৃশংস হামলার তদন্ত শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, গুয়ানাহুয়াতো রাজ্যে তেল ও জ্বালানি চুরি, মাদক পাচার এবং চাঁদাবাজিতে জড়িত গ্যাংগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সহিংসতা বেড়েছে। সালামানকা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘পেমেক্স’-এর একটি বড় শোধনাগার থাকায় এলাকাটি দীর্ঘদিন ধরেই অপরাধী চক্রের টার্গেটে পরিণত হয়েছে।
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
7 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
5 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
2 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
4 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি