admin

প্রকাশিত: 2:30 PM, January 27, 2026

খন্দকার মুক্তাদিরের গণসংযোগ রূপ নিল বিশাল গণমিছিলে

খন্দকার মুক্তাদিরের গণসংযোগ রূপ নিল বিশাল গণমিছিলে

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় থেকে শুরু হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার এই কর্মসূচির শুরুর আগেই ঢল নামলো জনতার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে।

1

বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা। খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাঁকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি। এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষের জন্য কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

7

গণসংযোগ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুঃশাসন থেকে মুক্ত জনতা এখন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। তাদের যে ভোটাধিকার, সেটা তারা ফিরে পেয়ে আনন্দিত। এই আনন্দ আমরা প্রতিমুহুর্তে অনুভব করছি। একইসঙ্গে বিগত দিনে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষ তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছেন। ইনশা আল্লাহ, মানুষের যে প্রত্যাশা, সামনের নির্বাচনে গণমানুষের দল বিএনপি নির্বাচিত হয়ে সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবে।

মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ এবং সকল শ্রেণি-পেশার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
5