editor
প্রকাশিত: 3:59 PM, December 17, 2020
বামেরা তলায় তলায় শক্তি সংগ্রহ করেছে, বহু পুরনো কর্মী কংগ্রেসে ফিরে আসছেন। এই জোট এবারের ভোটে মিরাকেল ঘটাবে। রাহুল গান্ধী অধীর চৌধুরীকে আবার রাজ্য কংগ্রেসের সভাপতি করেছেন দুটি সম্ভাবনার কথা মাথায় রেখে। এক, অধীর ঘোষিত মমতাবিরোধী। দুই, অধীর ঘোর বিজেপিবিরোধী। মমতা মানে অধীরের কাছে কুশাসন। আর বিজেপি জাতপাত, ধর্মের জিগির তোলা সাম্প্রদায়িক দল। এই জায়গা থেকে কংগ্রেস এবং বামেরা এক হয়েছে নীতি-আদর্শগত ফারাক সত্ত্বেও। দুই দলেরই এক লক্ষ্য, মমতা শাসনের অবসান এবং বিজেপিকে দূরে রাখা। একুশের নির্বাচনে যদি এই জোট সত্যিই কার্যকর হয়, তাহলে তারা কুর্সিতে সরাসরি না বসুক, নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে। মমতা-বিজেপি যুদ্ধে তাই জোট একটি বড় ভূমিকা নিতে পারে।
পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের থেকে দুই হাজার একুশের বিধানসভা ভোটের চালচিত্রতা সম্পূর্ণ আলাদা, সেবার সেফোলজিস্টদের ভুল প্রমাণিত করে ২৯৪ এর মধ্যে ২১১টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। এখন যারা মমতার প্রবল প্রতিপক্ষ সেই বিজেপি’র আসন ছিল মাত্র তিনটি। কিন্তু আন্টি ইনক্যাম্বেসির ধাক্কা এবং তৃণমূলের তোলাবাজি ও দলবাজির ফলে ঊনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বিয়াল্লিশের মধ্যে আঠারোটি আসন পেয়ে বুঝিয়ে দেয় রাজ্যে তারাই দ্বিতীয় শক্তি। এখনও সেই স্ট্যাটাসকোই বজায় আছে। তৃণমূলের একমাত্র ভরসার জায়গা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি। তাহলে জোট কীভাবে আশাবাদী হচ্ছে? কংগ্রেস গত বিধানসভা ভোটে ৪৪টি আসন পেয়েছিল। সিপিএম’র ছাব্বিশটিসহ বামদের মোট ভোট ছিল বত্রিশটি। অর্থাৎ এবারের জোটের মোট আসন গত নির্বাচনে ছিল ৬৬। এই সংখ্যক আসন নিয়ে কি নির্ণায়ক শক্তি হওয়ার স্বপ্ন দেখা সম্ভব? কংগ্রেস এবং বামেরা মনে করছে সালটা যেহেতু ২০১৬ নয়, ২০২১। তাই, তৃণমূলের ভোট এবং আসন কমবে। শূন্যস্থান ভরাট করবে তারা- বিজেপি নয়। বুধবার কলকাতার রানী রাসমণি রোডে কৃষক সমাবেশে তারা শক্তির পরীক্ষাও দিয়েছে। কিন্তু, বিজেপি যেভাবে ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এবং গ্রামে-গঞ্জে শক্তি বৃদ্ধি করেছে, তাতে অধীর চৌধুরী যাই বলুন, ২০২১ এর নির্বাচন মমতা বনাম বিজেপি হওয়ার সম্ভাবনাই বেশি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন