editor
প্রকাশিত: 7:39 PM, January 29, 2026
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসার অপরিহার্য, কারণ এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, দলগত কাজের দক্ষতা এবং শৃঙ্খলাবোধ তৈরি করে। নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমিয়ে পড়াশোনায় মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে। সুস্থ জাতি ও সুনাগরিক গঠনে শিক্ষার সাথে খেলাধুলার সংমিশ্রণই সর্বোত্তম উপায়।
তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক শিপ্রা দেব, সহকারী অধ্যাপক মহরম আলী, মহীতোষ তালুকদার, গুলশান আরা, ফাহিমা আক্তার চৌধুরী, শোভা রাণী দত্ত, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম. প্রভাষক মো: আবুল বাছিত, প্রভাষক মোরশেদ শাহ্. সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বলা, সহকারী শিক্ষক রুমা রাণী চৌধুরী, মিমুছা মাকবুল, লাকী আক্তার, মনিরা পারভীন মুক্তা, আব্দুল করিম, টিপু সুলতান, হোসাইন আহমদ, অর্পণ পাল, রিংকু আচার্য, বাচ্চু দাস ও সহকারী শিক্ষক সুব্রত কুমার প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন