editor
প্রকাশিত: 3:06 PM, January 31, 2026
সিলেটের বাগবাড়িস্থ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুর কাদির। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: বদরুল ইসলাম এবং নাহিদা জাহানের যৌথ পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্করের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো: নুরুল ইসলাম, সহকারি পরিচালক প্রভাকর কওয়ালী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: এনামুল হক চৌধুরী সুহেল, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাশ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম, জালাল উদ্দিন শামীম, পিডিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: শামছুল ইসলাম, ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা দেবী, মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান, রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য্য।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রিয়া ও ঋতুর দল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: দিদারুল ইসলাম নয়ন এবং গীতা পাঠ করেন জয়ী রানী দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে সিদ্দিকা রহমান, এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সাজন আহমদ এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয় শিক্ষক মো: ইউছুপ মিয়া মিলন বক্তব্য রাখেন।
দিনব্যাপী শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে