editor
প্রকাশিত: 8:36 PM, February 5, 2026
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক আহবায়ক মোঃ মাহিন আহমদ মাহি ও সদস্য সচিব ফরিদ আহমদের নেতৃত্বে নগরীর বন্দর বাজার এলাকার বিভিন্ন মার্কেটে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, জুয়েল আহমদ, যুগ্ম সদস্য সচিব হাসমত আলী ও দেলওয়ার হোসেন, সদস্য ইসহাক মিয়া, মুহিন আহমদ চৌধুরী, আয়েল আহমদ, সাজু মিয়া, সুলেমান আহমদ, জুয়েল আহমদ, আবু খালেদ জীবন, মনির হোসেন, প্রশান্ত চন্দ্র, শিমুল আহমদ, কালাম আহমদ প্রমুখ।
গনসংযোগকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে কিন্তু জনগণের কল্যাণ ও উন্নয়নে কোন কাজ করেনি।
সিলেট-১ আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও আদর্শবান পার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এসময় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন