editor

প্রকাশিত: 6:34 PM, February 6, 2026

বাসদ (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

বাসদ (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

5

বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় মিছিলটি সিলেট রেজিষ্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সমন্বয়ক সুমিত কান্তি দাশ পিনাকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী সিলেট জেলার সমন্বয়ক ও সিলেট-১ আসনের প্রার্থী সঞ্জয় কান্ত দাস। এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সাইদুল ইসলাম, মঞ্জুর রহমান, সজীব আহমেদ প্রমুখ।
এ সময় সঞ্জয় কান্ত দাস বলেন, “আমাদের নির্বাচন শ্রমজীবী, মেহনতী মানুষের পক্ষে লড়াইয়ের শক্তিকে বিকশিত করার নির্বাচন। বিগত সময়ে সংসদ যেভাবে কোটিপতিদের ক্লাবে রুপ নিয়েছিলো, একইভাবে এবারের নির্বাচনেও প্রার্থীদের কোটি টাকা ব্যয় তাই বার্তা দিচ্ছে। তাই শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংগ্রাম গড়ে তোলা জরুরি। সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর, কর্মসংস্থান সৃষ্টি সহ একটি সুন্দর ও মানবিক জেলা গড়ে তুলতে বাসদ (মার্কসবাদী) দীর্ঘ দিন থেকেই কাজ করছে। এর ধারাবাহিকতায় আমাদের এই নির্বাচন।”
তিনি আরোও বলেন ‘এই নির্বাচনে বিভিন্ন দল জনগনকে ‘নানা ধরনের কার্ড প্রদানের আশ্বাস দিচ্ছেন, অথচ জনগনের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, কাজ এবং বিনোদন ইত্যাদিকে আইন দিয়ে সুরক্ষা দিতে তারা কোন শব্দ পর্যন্ত ব্যায় করছেন না। যদি তাই করতে তাহলে ‘এটা দেবো’, ‘ওটা দেবো’ বলে দান খয়রাতি করতে হতো না। এদিকে আরেকটি দল নিজের সৎ লোক দাবি করে ভোট চাইছে, অথচ তাদের কর্মীরা ইতিমধ্যেই নির্বাচনী সিল বানাতে গিয়ে ধরা পড়েছেন। এ ধরনের দলকে নির্বাচিত করলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না। তাই আসন্ন নির্বাচনে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহ্বান জানান।”
এ ছাড়া সকাল ১১টায় লাক্কাতুরায় উঠান বৈঠক করেন তিনি। সন্ধ্যা ৭টায় হিলুয়াছড়া বাগানে উঠান বৈঠকে বক্তব্য রাখবেন সঞ্জয় কান্ত দাস। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

4 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5