editor
প্রকাশিত: 4:17 PM, February 7, 2026
সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইওম) প্রতিনিধি দল।
শনিবার সকাল ১১টায় সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমপি) ইভারস আইজাবস-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনের প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দিন ভোটারদের স্বতস্ফূর্ত নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ব্যাপারে তাঁর মতামত জানতে চান। বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে আজ সকালে আমার বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা মূলত: নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন নির্বাচনের পরিবেশ আছে কি না- এসব সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছেন। তবে, বৈঠকে ইইউ মিশন নিজেদের কোন পর্যবেক্ষণ জানায়নি।
তিনি আরও বলেন, কোন দলের পক্ষে বা বিপক্ষে তাদের (ইইউ) অবস্থান নাই। ভোটের পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণের জন্য তারা এসেছেন বলে আমাকে জানিয়েছেন। বৈঠকটি সমন্বয় করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেল এর সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।
2 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
4 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
5 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
8 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার