editor
প্রকাশিত: 6:19 PM, February 7, 2026
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মালনীছড়া চা-বাগান বাংলোয় সিলটি পাঞ্চায়িত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, সিনিয়র সদস্য মো: আমিনুজ্জামান চৌধুরী।
মতবিনিময়কালে ড. সৈয়দ রাগীব আলী আরও বলেন, সিলটি ভাষার সম্প্রসারণে নাগরী বর্ণের সিলটি ভাষা ইনস্টিটিউট গঠন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা নাগরী বর্ণে সিলটি ভাষা অধ্যয়ন করছে। অচিরেই লিডিং ইউনিভার্সিটিতে আলাদাভাবে নাগরী বর্ণে সিলটি ভাষার বিভাগ চালু করা হবে। তিনি সিলটি পাঞ্চায়িতের অব্যাহত কার্যক্রমে তাঁর সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বলেন, দেশের অন্যতম এই মানবিক মানুষ আমাদের প্রেরণার উৎস। তাঁর কর্মজীবন এবং দানশীলতা নতুন প্রজন্মের সমাজসেবকদের জন্য একটি উদাহরণ বা গাইডলাইন হিসেবে কাজ করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন