editor
প্রকাশিত: 4:52 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
ঝুলে থাকা তিস্তার পানি বণ্ঠন বিষয়ে ভারতের অভ্যন্তরীন আলাপ আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া এবং সীমান্ত হত্যা বন্ধে দিল্লির সুনির্দিষ্ট অঙ্গীকার সত্ত্বেও তা চলমান থাকায় হতাশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল সামিট পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ হতাশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশী হিসেবে এসব ঘটনা আমাকেও হতাশ করে। মন্ত্রী জানান, প্রায় সোয়া ঘণটার ওই ভার্চুয়াল সম্মেলনে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব ইস্যুতে কথা হয়েছে। এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তি সইয়ের আশস দিয়েছেন। একইসঙ্গে সীমান্ত হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার আশস পুর্ণব্যক্ত করে বলেছে, তিনি সীমান্তবাহিনীকে এ সংক্রান্ত নির্দেশনা দেবেন।
মন্ত্রী বলেন, সীমান্ত হত্যায় ভারত একতরফাভাবে দায়ী নয়।বাংলাদেশি কিছু দুষ্ঠু ব্যবসায়ী ভারতীয়দের সহায়তায় রাতের আঁধারে নানা রকম অনৈতিক কর্মকা- করে। অনেক সময় তাদের হাতে অস্ত্রও থাকে। তারা সীমান্ত বাহিনীকে আক্রমণ করে। তার প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটে। আমরা এসব অপরাধীদের দমনে যৌথ টহল ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। আশা করছি তা কমে আসবে। আজ সকালে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন