admin
প্রকাশিত: 4:54 PM, December 17, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আজ ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত কর্মীসভায় ছাতক পৌর সভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে রাশিদা আহমেদ ন্যান্সির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
রাশিদা আহমদ ন্যান্সি ছাতক পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমেদ এর সহধর্মিণী।
ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের মেয়ে ন্যান্সি ইতিমধ্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন।
আজ দুপুরে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হক নমু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাবুর রহমান খসরু, আবু হুরায়রা ছুরত, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম লিডার ডাঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে