editor
প্রকাশিত: 11:55 AM, February 9, 2026
সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
আসন্ন নির্বাচনে জনসমর্থন এবং সাংগঠনিক তৎপরতায় তিনি এমন এক অবস্থানে পৌঁছেছেন, যা সিলেট-১ আসনে অতীতের অনেক রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে সিলেটের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নিয়মিত গণসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে খন্দকার মুক্তাদির নিজের একটি শক্ত বলয় তৈরি করেছেন। স্থানীয় ভোটারদের মতে, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তার ইমেজ তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।
সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। তরুণ ভোটার এবং দীর্ঘদিনের সাধারণ সমর্থকদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা। সিলেটের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে সকল মহলে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে খন্দকার মুক্তাদির প্রাপ্ত ভোটের ব্যবধানে পূর্বের অনেক রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন। বিশেষ করে শহরের শিক্ষিত ভোটার ও গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মধ্যে তার প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে, তা ব্যালট বক্সে বড় প্রতিফলনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনী মাঠের এই হাওয়া যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে সিলেটের ইতিহাসে খন্দকার মুক্তাদির নাম একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হতে যাচ্ছে।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের