editor
প্রকাশিত: 5:55 PM, February 9, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন সুহেল আহমদ চৌধুরী। মিছিলটি বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকার জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন মোহাম্মদ আলী শিপন। তৃণমূলের জনপ্রিয় এই নেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিশ্বনাথ উপজেলার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পাওয়া মাত্রই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে এবং তার বাড়িতে ভিড় করছেন।
একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে সুহেল আহমদ চৌধুরী দুই মেয়াদে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন অমায়িক ও জনদরদী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
4 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের