editor
প্রকাশিত: 8:12 PM, February 9, 2026
নাচ গান কবিতা আবৃত্তি আর নৃত্য সবই ছিল। ছিলো সুধীজন আর গুণীজনের দিকনির্দেশনা মূলক বক্তব্য। একটা অন্যরকম উত্তেজনা আর উচ্ছ্বাসে ভরপুর প্রাণবন্ত এক অনুষ্ঠান উপহার দিল দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। কয়েক হাজার ছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে জড়ো হয়েছিলেন প্রাণের ক্যাম্পাসে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কলেজের বার্ষিক আনন্দ অনুষ্ঠান ‘চড়ুই ভাতি’র এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক নেতা এম এ মালিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অঞ্চলে নারীদের উচ্চ শিক্ষা প্রসারে এই কলেজ অনন্য ভূমিকা পালন করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আর এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরী বলেন, স্বপ্নের এই প্রতিষ্ঠান একদিন এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা আমাদের। তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে কলেজের শিক্ষক ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আর সভাপতির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, নিজের মেহনতের টাকা দিয়ে কলেজে বিলাসবহুল ভবন গুলো নির্মাণ করে দিয়েছি। যাতে এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী সৃষ্টি হয়। যারা আগামীতে তাদের পরিবার এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের