editor

প্রকাশিত: 8:53 PM, February 9, 2026

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল ও পথসভা

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল ও পথসভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রিকাবীবাজার পয়েন্টে জমায়েত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিলটি লামাবাজার পয়েন্ট, মির্জাজাঙ্গাল, জিন্দাবাজার, চৌহাট্টা, পুরান মেডিকেল এলাকা প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়াম পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াত এবং ১১ দলীয় জোট এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী।

জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা দ্বিন ইসলাম, আব্দুস ছোবাহান, জহুরুল হক, হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, মোস্তাক মিয়া, বাহার উদ্দিন, মোবারক আলী, শহিদ বক্স, কালাম হোসেন, জুয়েল হোসেন, আব্দুল মালেক, ছালাম, আক্কাছ আলী, নুর মিয়া, মাজন উদ্দিন, হারুন অর রশিদ, আব্দুর রহমান, খুরশেদ আলম, জুবায়ের, আলমাছ আহমদ প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য, বঞ্চনার শিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সময় এসেছে ন্যায্য অধিকার আদায়ে সৎ, যোগ্য ও শ্রমিকবান্ধব সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার। বক্তারা বলেন, দাঁড়িপাল্লা শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক। এই প্রতীক বিজয় লাভ করলে শ্রমিকগণ তাদের পূর্ণ অধিকার পাবেন। তাই ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন