editor

প্রকাশিত: 12:42 PM, February 10, 2026

গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসন

গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন খন্দকার মুক্তাদির

সিলেট-১ (মহানগর ও সদর) আসনের প্রতিটি পাড়া-মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রাজনৈতিক শিষ্টাচার, ব্যক্তিগত পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অভ্যাসে তিনি সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

সব মহলে গ্রহণযোগ্যতা সাধারণত রাজনীতিতে পক্ষ-বিপক্ষ থাকলেও খন্দকার মুক্তাদিরের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। কেবল দলীয় নেতাকর্মীই নন, বরং সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং তরুণ প্রজন্মের মাঝে তার এক সহজাত জনপ্রিয়তা তৈরি হয়েছে। স্থানীয় ভোটারদের মতে, তার মার্জিত ব্যবহার এবং সাধারণ মানুষের কথা শোনার ধৈর্য তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

সামাজিক ও মানবিক কার্যক্রম রাজনীতির মাঠের বাইরেও খন্দকার মুক্তাদির একজন মানবিক সমাজসেবক হিসেবে পরিচিত। করোনাকালীন সংকট থেকে শুরু করে বন্যাসহ সিলেটবাসীর যেকোন দূর্যোগময় মুহুর্তে তিনি আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। কোনো ধরনের প্রচার ছাড়াই অসহায় মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে।

রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের সেবা। খন্দকার মুক্তাদির সেই দর্শনেই বিশ্বাসী। তিনি সবসময় সাধারণ মানুষের দুঃখ মোচনে সচেষ্ট থাকেন।

খন্দকার মুক্তাদিরকে নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা মহাসচিব আব্দুল রহমান রিপন বলেন, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব সিলেটের হেভিওয়েট এই আসনটিতে বিএনপিকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা অপরিসীম। হামলা-মামলার কঠিন সময়েও তিনি মাঠ ছেড়ে যাননি, বরং নেতাকর্মীদের আগলে রেখেছেন একজন অভিবাবকের মতো। দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি এবং বলিষ্ঠ নেতৃত্ব তৃনমূলের কর্মীদের উজ্জীবিত করে তুলেছে।

ভবিষ্যৎ ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গণমুখী কার্যক্রমের ফলে খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনে এক শক্তিশালী অবস্থানে রয়েছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে একজন যোগ্য অভিভাবক হিসেবে দেখতে চায়। আগামী দিনে সিলেটের উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতি বজায় রাখতে খন্দকার মুক্তাদির এক বড় আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে