admin
প্রকাশিত: 3:04 PM, February 14, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিলেট থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
আজ শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সিলেট-৪ আসন (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন আজমল বখত চৌধুরী সাদেক।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিশিষ্ট শিল্পপতি তোফায়েল খান এবং যুক্তরাজ্য বিএনপি নেতা আজিজুর রহমান আজিজসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে আজমল বখত চৌধুরী সাদেক বলেন, এই বিজয় জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।-বিজ্ঞপ্তি
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়