editor
প্রকাশিত: 12:00 PM, February 15, 2026
নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।
বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের মাটি ও মানুষের কল্যাণে এবং আধুনিক সিলেট গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রসারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমৃদ্ধ সিলেট বিনির্মাণে সারথী হবেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন