editor

প্রকাশিত: 5:36 PM, February 15, 2026

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমাজ কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ ও পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস।

বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু। ২০২৫ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম।

বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী মো: সুলেমান হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো: আবুল ফজল, এডভোকেট মো: শামসুল হক, হাসনু চৌধুরী, এডভোকেট মো: শফিকুল ইসলাম, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো: আলী খোকন, জাহাঙ্গীর আলম, মিন্টু চন্দ্র অনুপব্রত, বাহাউদ্দিন বাহার, এডভোকেট মো: আজমল হোসেন, মুস্তাকিম আহমদ কাওসার, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট একরামুল হাসান সিরু, কামাল আহমদ, মো: আলাউর রহমান প্রমুখ। সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

গত ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ সালের সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট মো: আজিজুর রহমান সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মো: আজিজুর রহমান ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সভায় ২০২৬ সালের জন্য অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মারুফ আহমদ।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিগত নির্বাচনে তাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর আইনজীবী সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি তার পরিষদের অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ঠ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সভায় সমিতির নবীন-প্রবীন সদস্য ও ২০২৬ সালের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন